রাইস কুকারের সঙ্গে বিয়ে, চারদিন পর ডিভোর্স!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
নিজের রাইস কুকারের সঙ্গে বিবাহবন্ধনে অবদ্ধ হয়েছেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। কিন্তু চারদিন পরই ডিভোর্সের ঘোষণা দেন খায়রুল আনাম নামে ওই যুবক। এই চারদিনে কী এমন হলো যে ডিভোর্স দিতে হলো?

গত সপ্তাহে নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি ছবি আপলোড করেন খায়রুল আনাম। সেগুলোতে দেখা যায়, তিনি সাদা রঙের পোশাকে বর সেজে আছেন। রাইস কুকারটিকেও কনের মতো করে সাজিয়েছেন।

Manual3 Ad Code

এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, তিনি রাইস কুকারকে চুমু খাচ্ছেন। অপর এক ছবিতে কাবিননামায় স্বাক্ষর করছেন। আরও একটি ছবিতে দেখা যায়, যন্ত্রটি তার পাশে রাখা, আর সে বিয়ের কাজির সঙ্গে হাত মেলাচ্ছেন।

Manual3 Ad Code

পোস্টের ক্যাপশনে এই যুবক লিখেছেন, তিনি তার রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এটি ন্যায্য, বাধ্য, প্রেমময় এবং রান্নায় ভালো।

কিন্তু এর চারদিন পরই আনাম রান্নাঘরের সরঞ্জামটিকে ডিভোর্স দিয়েছেন। কারণ হিসেবে বলেন, এটি কেবল ভাত রান্না করতে পারে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code