শুষ্ক আবহাওয়ায় ৪ বিভাগে বৃষ্টির আভাস

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: আজ ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অন্য সব অঞ্চলেই আবহাওয়া থাকবে শুষ্ক। দিন ও রাতে এই আবহাওয়া পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই।

Manual8 Ad Code

রোববার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ প্রধানত আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Manual1 Ad Code

এদিকে ঢাকাসহ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায় ৪ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফরিদপুর, খুলনা, মোংলা ও যশোরে ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code