রাকাতে সন্দেহ হলে করণীয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: নামাজের তৃতীয় রাকাতে শেষ রাকাত মনে করে বসে যাওয়ার পর মনে হলো এটা তৃতীয় রাকাত, তখন করণীর স্পষ্ট হাদিশ রয়েছে। চার রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতের পর ভুলে বসে গেলে, যদি অল্প সময় অর্থাৎ তিনবার সুবহানাল্লাহ বলার পরিমাণের চেয়ে কম সময় বসার পর দাঁড়িয়ে যায়, তাহলে যথা নিয়মে চতুর্থ রাকাত আদায় করলে সাহু সিজদা ছাড়াই নামাজ হয়ে যাবে।

Manual3 Ad Code

আর যদি বসাটা তিন তাসবিহ তথা তিনবার সুবহানাল্লাহ বলার পরিমাণ বিলম্ব হয় তাহলে দাঁড়িয়ে চতুর্থ রাকাত পূর্ণ করে শেষে সাহু সিজদা করলে নামাজ হয়ে হবে।

সাহু সিজদা হলো- শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবির বলে নামাজের মতো দুইটি সিজদা করে বসে যাবে এবং তাশাহহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code