রাজনগরে বিদ্যালয়ের ভূমিদাতাকে সংবর্ধনা প্রদান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের রাজনগরের সদ্য প্রতিষ্ঠিত আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভূমিদাতা মো. আরজান খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল জাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ। বাবু অসিত দেবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, রাজনগর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রামানন্দ দেব নাথ, সাবেক শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, সাবেক ছাত্রনেতা প্রবাসী নুরে আলম জিকু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য দিগন্ত দেব ভাস্কর, আব্দুর রহিম, গোলাপ খান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর ভট্টাচার্য। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কাছে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের জন্য বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক গোলাপ খান ৫ লক্ষ টাকার চেগ প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code