পরিবর্তনের প্রত্যাশায় সিপিবি মৌলভীবাজার জেলার দ্বাদশ সম্মেলন শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual8 Ad Code

সংগ্রাম দত্ত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা শাখার দ্বাদশ সম্মেলন শুরু হয়েছে রবিবার (৩১ আগস্ট) দুপুরে। শহরের এম সাইফুর রহমান মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন।

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানের পর লাল পতাকা আর শ্লোগানে মুখর হয়ে ওঠে মৌলভীবাজার শহর। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

Manual2 Ad Code

বক্তারা বলেন, সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন ও গণতন্ত্র রক্ষায় কমিউনিস্ট পার্টি অতীতের মতো আগামীতেও সংগ্রাম চালিয়ে যাবে।

দুই দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল (১ সেপ্টেম্বর) কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে শেষ হবে। ওই অধিবেশনে নতুন জেলা কমিটি গঠন করা হবে, যারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে নেতৃত্ব দেবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পরিবর্তনের প্রত্যাশায় সিপিবি মৌলভীবাজার জেলার দ্বাদশ সম্মেলন শুরু
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code