আকবরকে পালাতে সহায়তাকারী ‘সিনিয়র অফিসারদের’ খোঁজে বের করার দাবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সিলেট :: রায়হান আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছে সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’।

Manual7 Ad Code

একইসঙ্গে আকবরকে পালাতে যারা সহযোগিতা করেছে সেই পুলিশ কর্মকর্তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’র পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, জনতার হাতে আটক হওয়ার পর আকবর হোসেন বলেছেন, সিনিয়র অফিসারদের পরামর্শে তিনি ভারতে পালিয়েছেন। তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরাও প্রথম থেকে বলে আসছি, সিলেট মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের যোগসাজশেই আকবর পালিয়েছেন। উর্ধতন কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া সদ্য বহিস্কৃত কোনো পুলিশ কর্মকর্তার পালানো অসম্ভব। আকবরের জবানিতেও এর সত্যতা পাওয়া গেছে।

Manual2 Ad Code

বিবৃতিতে বলা হয়, রায়হানের মৃত্যুর পর মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের পক্ষ থেকেও প্রচার করা হয়েছে- ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। ফলে এই হত্যাকান্ডের সাথে পুলিশের অনেক উপরমহলের কর্মকর্তারাই জড়িত রয়েছেন বলে আমরা মনে করি। নিজেদের নাম প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তারাই আকবরকে ভারতে পাঠিয়ে দেন।

নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি, কেবল একজন এসআই আকবর বা বন্দরবাজার ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্যই নয়, রায়হান হত্যাসহ নগরের পুলিশ ফাঁড়িগুলোতে চলা বিভিন্ন অনিয়ম, অত্যাচার ও চাঁদাবাজির সঙ্গে পুলিশের অনেক উর্ধতন কর্মকর্তারাও জড়িত। পুলিশকে কলঙ্কমুক্ত ও জনবান্ধব করতে হলে এই চক্রের মূল উৎপাটন করা আবশ্যক। এজন্য সবার আগে রায়হানকে পালানোর পরামর্শ দেওয়া ‘সিনিয়র অফিসারদের’ খুঁজে বের করতে হবে।

নেতৃবৃন্দ  এই ‘সিনিয়র অফিসারদের’ অবিলম্বে চিহ্নিত করে রায়হান হত্যা মামলায় আসামি করার দাবি জানান।

Manual1 Ad Code

এক মাস পূুর্ততে আলোক প্রজ্জ্বলন: রায়হান হত্যার এক মাস পূর্ণ হচ্ছে ১১ নভেম্বর। এ দিনটিতে ‘পুলিশী নির্যাতন ও বিচারবর্হিভূত হত্যা বন্ধের দাবিতে আলোক প্রজ্জ্বলন করবে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’। ’আঁধার সরাতে আলোক প্রজ্জ্বলন’- এই শ্লোগানে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টায় রায়হানকে নির্যাতন চালানো বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে আলোকপ্রজ্জ্বলন করা হবে।

এরআগে বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে আলোর মিছিল নিয়ে বন্দরবাজার ফাঁড়িতে আসা হবে। এতে সকলের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code