রাজনৈতিক খবরে ক্লান্ত আমেরিকানরা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual2 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা সময় একজন ডেমোক্র্যাট জিয়াদ আউনাল্লাহ রাজনৈতিক সংবাদের রাজ্যে ডুবে ছিলেন। তবে অনেক আমেরিকানের মতো তিনিও এখন তা থেকে সরে আসছেন।

৪৫ বছর বয়সী আউনাল্লাহ সান দিয়েগোর বাসিন্দা। তিনি বলেন, ‘মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। কি হতে যাচ্ছে সবাই তা জানে। আমরা এখন কিছুটা বিরতি নিচ্ছি।’

Manual2 Ad Code

ডিসেম্বরের শুরুতে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এর এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এর একটি জরিপে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত চাপের কারণে প্রায় দুই তৃতীয়াংশ আমেরিকান মনে করছেন, রাজনীতি ও সরকার সম্পর্কে গণমাধ্যমের ব্যবহার সীমাবদ্ধ করা প্রয়োজন।

Manual2 Ad Code

ওই জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে সাতজন রাজনৈতিক সংবাদ থেকে সরে এসেছেন। তবে রিপাবলিকানদের মধ্যে এই হার অবশ্য এতটা বেশি নয়। প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৬ জন রিপাবলিকান জানান, তারা কিছুটা সময় নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। স্বতন্ত্ররাও এমনটাই ভাবছেন।

Manual2 Ad Code

রাজনৈতিক খবর প্রকাশ করে এমন টিভি নেটওয়ার্কগুলোতে এই পার্থক্য আরও স্পষ্ট হয়েছে। জরিপ সংস্থা নিলসেন জানায়, নির্বাচনের পর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এমএসএনবিসির প্রাইম টাইম ভিউয়ারশিপ গড়ে ছিল ৬ লাখ ২০ হাজার, যা চলতি বছরের প্রাক নির্বাচনের তুলনায় ৫৪ শতাংশ কম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code