রাজনৈতিক মোল্ল¬ারাই ভাস্কর্য ভেঙেছে – হাসানুল হক ইনু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

কুষ্টিয়া
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, চিহ্নিত রাজনৈতিক মোল্ল¬ারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তারা বঙ্গবন্ধু, সংবিধান, মুক্তিযুদ্ধ ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসয় সাবেক তথ্যমন্ত্রী ইনু আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও উস্কানিদাতা রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। তিনি বলেন ৭১ এ যে রাজনৈতিক মোল্ল¬ারা ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লক্ষমানুষ হত্যা করেছে, তাদের কাছে ধর্মের ইজারা দেওয়া হয়নি। ইনু বলেন, বাংলাদেশের মুসলমানরা শত শত বছর ধরে জন্ম থেকেই পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা অর্জন করে, ধর্ম পালন করে। তাই এদেশের মুসলমানকোরণব্য রাজাকার রাজনৈতিক মোল্ল¬া, ধর্মব্যাবসায়ী ও ফতোয়াবাজদের কাছ থেকে ধর্ম শিখতে হবে না। তিনি বলেন রাজনৈতিক মোল্ল¬ারা কখনো রাজাকারদের, কখনো জঙ্গিদের, কখনো পাকিস্তানের আবার কখনো বিএনপি-জামায়াতের ভাড়াটে হিসেবে কাজ করে। জাসদ সভাপতি বলেন, ভাস্কর্য ইস্যুতে বিএনপি নিরব থেকে রাজনৈতিক মোল্ল¬াদের উস্কে দিচ্ছে। এসময় কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশের আগে পৌরসভার বিজয় উল্লাশ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code