রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মনিরুল ইসলাম (৫২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। মনিরুল রাজশাহীর কাকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

Manual5 Ad Code

কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ জানান, বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ৭ নভেম্বর থেকে মনিরুল ইসলাম কারাগারে ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে মনিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

তবে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদ গণমাধ্যমকে জানান, মনিরুল ইসলাম হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছেন। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা দাবি করেন, এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান এ বিএনপি নেতা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code