রাজার অভিষেক অনুষ্ঠান বিবিসি টেলিভিশনে দেখেছেন ১ কোটি ৪০ লাখের বেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস :

Manual2 Ad Code

রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান বিবিসি টেলিভিশনে দেখেছেন ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ। গতকাল রোববার বিবিসি করপোরেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিবিসির তথ্য অনুযায়ী, বিবিসি ওয়ান চ্যানেলে একসময় ১ কোটি ৩৪ লাখ দর্শক রাজার অভিষেকের অনুষ্ঠান দেখেন।

এ ছাড়া গত শনিবারের এ আয়োজনের গড় দর্শক ছিল ১ কোটি ১৯ লাখ। এ ছাড়া বিবিসির নিবন্ধন সেবাযুক্ত চ্যানেল বিবিসি টুতে ১৭ লাখ দর্শক একসময় অনুষ্ঠানটি দেখেন। গড়ে চ্যানেলটি দেখেন ১৪ লাখ দর্শক।

Manual1 Ad Code

যুক্তরাজ্যে গত ৭০ বছরের মধ্যে এটাই ছিল প্রথম কোনো রাজার অভিষেকের ঘটনা। টেলিভিশনের ইতিহাসে এটি ছিল দ্বিতীয়বারের মতো সম্প্রচারিত অনুষ্ঠান। রঙিন পর্দায় প্রথমবারের মতো দর্শক এ অনুষ্ঠান উপভোগের সুযোগ পেলেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code