রাত-দিনের তাপমাত্রা আরও কমতে পারে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ উত্তর অথবা উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে রাত-দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

Manual6 Ad Code

রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

Manual6 Ad Code

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, দেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। রোববার রাতে এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। পরবর্তী দুদিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। রোববার রাতে রংপুর ও রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে।

Manual4 Ad Code

তিনি আরও জানান, মঙ্গলবার রাত পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে। বুধবার থেকে দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে।

Manual7 Ad Code

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর আশপাশের নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে।

রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সিলেটের শ্রীমঙ্গলে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক শূন্য, ময়মনসিংহে ১৫ দশমিক শূন্য, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহীতে ১২ দশমিক ৮, রংপুরে ১৩ দশমিক ৫, খুলনায় ১৫ দশমিক ৩ এবং বরিশালে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code