রানি কাঁদছিলেন, বরিসরা নাচছিলেন 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ যখন তার স্বামীর শোক করছিলেন তখন বরিস জনসনের কর্মকর্তারা মদের পার্টিতে ফূর্তি করছিলেন। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় বরিসের সরকারি বাসভবনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দুইটি পার্টি হয়েছিল বলে প্রতিবেদনে এসেছে।

বৃহস্পতিবার টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর করোনা বিধিনিষেধের মধ্যে দুইটি মদের পার্টি আয়োজন করেছিল।

Manual3 Ad Code

তবে বরিস জনসন এই পার্টিতে ছিলেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে। পার্টিতে প্রায় ৩০ জন বরিসের কর্মকর্তা অংশ নেন। তারা ওইরাতে ভোর পর্যন্ত মদ পান করেন ও নাচেন।

এর পরের দিনই ছিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য। এনিয়ে ইতোমধ্যে গতকাল ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছে বরিস জনসনের সরকার।

Manual6 Ad Code

এই দুই পার্টিতে অংশ না নিলেও গত বুধবার ২০২০ সালের মে মাসে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টিতে যোগদানের ব্যাপার স্বীকার করে ক্ষমা চেয়ে বরিস বলেন, আমি জনগণের ক্ষোভ বুঝতে পেরেছি।

বুধবার পার্লামেন্টে বরিস বলেন, আমি বুঝি আমার নেতৃত্বের সরকারকে নিয়ে তারা আমার প্রতি ক্ষুব্ধ, কেননা তারা ভাবছে যখন ডাউনিং স্ট্রিটে নিয়মগুলো যারা তৈরি করে তারাই তা সঠিকভাবে মানছে না।

Manual8 Ad Code

এমন কর্মকাণ্ডে দেশটির প্রধান বিরোধী দলগুলো বরিসের পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code