রাশিয়ার কাছে শত শত ড্রোন বিক্রির পরিকল্পনা ইরানের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে ‘শত শত’ ড্রোন বিক্রির পরিকল্পনা করছে ইরান। এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের তরফে ওয়াশিংটনের এমন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যানের একদিনের মাথায় ফের একই বক্তব্যের পুনরাবৃত্তি করেছে বাইডেন প্রশাসন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শনিবার এই সপ্তাহের গোড়ার দিকে দেওয়া তার বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, মস্কোর কাছে সামরিক ড্রোন বিক্রি করতে চায় তেহরান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-কে এ সংক্রান্ত স্যাটেলাইট ইমেজও দেখিয়েছেন জ্যাক সুলিভান। এতে গত মাসে রুশ প্রতিনিধি দলের অন্তত দুই দফায় ইরানের মধ্য কাশানের একটি বিমানঘাঁটি পরিদর্শনের ইঙ্গিত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code