রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ে মুক্ত মার্কিন বাস্কেটবল তারকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হওয়া অস্ত্র ব্যবসায়ীর বিনিময়ে তাকে মুক্তি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

দুইবার অলিম্পিক গোল্ড মেডেলের অধিকারী ব্রিটনি গ্রাইনারকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় বলে মনে করা হয়। গত ফেব্রুয়ারিতে মস্কোর কাছের একটি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ওই সময়ে তার লাগেজে গাঁজার তেল থাকা একটি ভেপ কার্টিজ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে মৌসুম না থাকায় রাশিয়ায় ক্লাব বাস্কেটবল খেলতে যান তিনি।

Manual1 Ad Code

মাদক মামলায় গ্রাইনারকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। ৩১ বছরের এই তারকা গাঁজার তেল রাখার কথা স্বীকার করেছেন তবে আদালতে তিনি বলেন তার ‘সৎ ভুল’ হয়েছে। আদালত তাকে মাদক পাচার ও রাখায় অভিযুক্ত করে প্রসিকিউটরদের সুপারিশে প্রায় সর্বোচ্চ সাজা দিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code