রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ও মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্টঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গভবনে তারা এ সাক্ষাৎ করেন।

Manual8 Ad Code

এ সময় ফার্স্ট লেডি বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, তার সহধর্মিনী বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। ‌

Manual3 Ad Code

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং একে অন্যের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, তার সহধর্মিনী বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। ছবি : পিএমও প্রেস উইং।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code