রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস ছাড়লেন আজাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কংগ্রেসের সঙ্গে প্রায় ৫০ বছরের সম্পর্ক ছিন্ন করলেন দলটির প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। শুক্রবার তিনি দলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্য দ্য হিন্দু এখবর জানিয়েছে। পদত্যাগপত্রে গুলাম নবী আজাদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রাহুল গান্ধী কংগ্রেসের গঠনমূলক কাঠামো ধ্বংস করেছেন এবং রিমোট কন্ট্রোল সংস্কৃতি ইউপিএ জোটকে ক্ষতিগ্রস্ত করেছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠানো পদত্যাগপত্রে আজাদ অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী নামে মাত্র দলের প্রধান, সব সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী বা তার ব্যক্তিগত সহকারী ও নিরাপত্তা রক্ষীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code