নির্বাচন ১ মাস পিছিয়ে দেওয়ার দাবি বিজেপির

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। রোববার এক সংবাদ সম্মেল দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য এ দাবি জানান। খবর হিন্দুস্তান টাইমসের।

Manual1 Ad Code

শমীক বলেন, ‘আদালত রাজ্য নির্বাচন কমিশনকে ৪–৬ সপ্তাহ নির্বাচন পিছিয়ে দিতে বলেছিল। কিন্তু নির্বাচন ৪ পুরনিগমের ভোটগ্রহণ ৩ সপ্তাহ পিছিয়েছে। ১৪ ফেব্রুয়ারি তার ভোটগণনা। ওদিকে শোনা যাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮টি পৌরসভায় ভোটগ্রহণ। ৩ মার্চ ভোটগণনা হতে পারে। বিজেপির দাবি সেই নির্বাচন অন্তত ৪ সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক।’

শমীকের দাবি, কলকাতায় করোনা সংক্রমণের গতি কমলেও রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণ এখনো অব্যাহত। করোনার প্রজাতি চিহ্নিত করার পরিকাঠামো নেই রাজ্যে। এই পরিস্থিতিতে নির্বাচন হলে মানুষ ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবে না।

তবে বিজেপি মুখপাত্রের দাবির সঙ্গে গত কয়েকদিন রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন মিলছে না। বুলেটিন অনুসারে শনিবার রাজ্যে সংক্রমণের হার ছিল ৫.৬৫ শতাংশ।

Manual8 Ad Code

গত এক সপ্তাহে প্রবল হারে কমেছে সংক্রমণ। কলকাতাসহ সব জেলাতেই সংক্রমণের হার কমেছে। হাতে গোনা কয়েকটি জেলা বাদ দিলে বাকি জায়গায় দৈনিক সংক্রমণ ২০০-র নীচে। অ্যাক্টিভ কেসের সংখ্যাও নেমেছে ৫০ হাজারের নিচে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code