রায়গঞ্জে ইয়ুথ ইভাউসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

রায়গঞ্জ(সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী, ইয়ুথ ইভাউসি’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কোদলা যুব, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল শনিবার সকালে কোদলা মজনু আকন্দের উঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ শাহ জাহান আলী। বৈঠকে আলোচনা করেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি. এম কামরুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক কে. এম রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফ আলী, ইউপি সদস্য খোয়াজ উদ্দিন, ইমাম মাওঃ রুহুল আমিন, বয়স্ক নারী আকলিমা খাতুন, ছাত্রী রনি খাতুন, ছাত্র জুয়েল রানা প্রমুখ। এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উঠোন বৈঠকে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, মাদক, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর প্রতিনিধি খাদিজা খাতুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code