রায়গঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
“সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১’শ জন পাট চাষীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলা অডিটরিয়ামে সিরাজগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। প্রশিক্ষণ কর্মশালা পূর্ববর্তী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবির কুমার দাস, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় পাটচাষী সমিতির সহ সভাপতি ফরহাদ আলী, পাটচাষী সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ভিপি ফেরদৌস সরকার শামীম, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, মোঃ মাইদুল হাসান, মোঃ আব্দুল আলীম প্রমুখ। সভায় বক্তাগণ প্লাষ্টিক ও পলিথিন জাতীয় পণ্য বর্জন করে পাটজাত পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। যাতে করে পাট তার হারানো অতিতের ঐতিহ্য ও বাজার ফিরে পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code