রায়পুরায় উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

এম নুরউদ্দিন আহমেদ, নরসিংদী প্রতিনিধি:-
“আমরা রায়পুরায় শান্তি চাই” এই স্লোগান কে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অর্ধশত সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (২৬শে মে) সকাল ১১ টায় উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক।

আলোচনা সভায় আমরা নরসিংদী বাসী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ তৌকির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নুর উদ্দিন আহমেদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম শফিক, সেচ্ছাসেবক ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সহ-প্রধান সেচ্ছাসেবক ও রায়পুরা প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক তুহিন ভুইয়া, শতদল র্স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, আমরা নরসিংদীবাসী রাধানগর ইউনিয়নের আহ্বায়ক শামীম আহমেদ, চলো গড়ি রায়পুরার আহ্বায়ক রাতুল চৌধুরী, রায়পুরা উপজেলা উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মোমেনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রায়পুরা উপজেলা শান্তির লক্ষে বিশেষ করে চরাঞ্চালের ৬টি ইউনিয়নে যাতে সর্বদায় শান্তি বিরাজ করে সে লক্ষে আমরা সকল সংগঠনের সাথে এক হয়ে কাজ করে যাবো। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রায়পুরায় শান্তির লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য যে, সম্প্রতি উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীবান্দি গ্রামে আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ২জন নিহত সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code