রিসিভ করতে বিমানবন্দরে যাচ্ছেন না সালাউদ্দিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার দিন নেপালের কাঠমান্ডুতে ছিলেন না কাজী সালাউদ্দিন। যিনি বাফুফে তো বটেই সাফেরও সভাপতি। আগামীকাল (বুধবার) সাফজয়ী সাবিনা-সানজিদারা দেশে ফিরছেন। তাদের রিসিভ করতে বিমানবন্দরেও থাকছেন না এই সাবেক তারকা ফুটবলার। কারণ বাফুফে ভবনে মেয়েদের অভ্যর্থনা দিতে চান সালাউদ্দিন। আগামীকাল (বুধবার) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বাংলাদেশ নারী দল। ক্রীড়া প্রতিমন্ত্রীসহ অন্যরা উপস্থিত থাকলেও থাকবেন না সালাউদ্দিন। আজ (মঙ্গলবার) সংবাদ সম্মলনে সেটির কারণও তুলে ধরেছেন বাফুফে প্রধান, ‘কালকে (বুধবার) আমি বিমানবন্দরে যাবো না মেয়েদের অভ্যর্থনা জানাতে। আমি দলকে গ্রহণ করবো বাফুফে ভবনে। আমার খুব ইচ্ছা করছে বিমানবন্দরে গিয়ে ওদের রিসিভ করার। প্রথম ওরা কাপ নিয়ে আসছে। তবে আমি গেলে আপনাদের আগ্রহটা ভাগ হয়ে যাবে। আমি তা চাই না। আমি চাই, আপনাদের আগ্রহের সবটুকু থাকুক মেয়েদের নিয়ে। এটা শুধুই মেয়েদের দিন। আপনারা তাদের তারকা বানান, যাতে করে ওদের দিয়ে পরবর্তী দুই-চার বছরে আরও বড় আসরের শিরোপা জিততে পারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code