টেস্ট চ্যাম্পিয়নশিপে সেই নিয়ম পালন করা হবে না কেন?-রমিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

২০১৩ সালের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। অবশ্য ভারতের মাটিতে সেটা সীমিত ওভারের সিরিজ ছিল।

Manual7 Ad Code

২০০৭-০৮ মৌসুমে শেষ বারের মতো টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তারপর থেকেই রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে।এই নিয়ে মুখ খুলেছেন রমিজ রাজা।

Manual8 Ad Code

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই তো হতেই পারে। আইসিসির একাধিক প্রতিযোগিতায় দুই দেশ নিরপেক্ষ মাঠে খেলে থাকে। তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেই নিয়ম পালন করা হবে না কেন?

Manual1 Ad Code

তিনি আরও বলেন, এই দুই দেশের ম্যাচ আয়োজনে অসুবিধা কোথায় বুঝি না। তাছাড়া সব দল তো সমান সংখ্যক ম্যাচ খেলছে না। আবার পয়েন্টের ভাগাভাগিও বেশ অদ্ভুত। সব দেশ একে অন্যের বিপক্ষে খেললে কিন্তু এমনিই টেস্ট চ্যাম্পিয়নশিপের চাহিদা আরও বাড়বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code