জয় দিয়ে নতুন বছর শুরু বার্সার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করে ২০২০ সাল শেষ করেছিল বার্সা। বছরের শেষটা সুখকর না হলেও নতুন বছরের শুরুটা ভালোই হলো বার্সেলোনার। লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের করা একমাত্র গোলে কষ্টার্জিত জয়ে বছর শুরু হলো কাতালান ক্লাবটির। চলতি মৌসুমটা কোনোভাবেই ভালো কাটছে না বার্সার। হুয়েস্কার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ১৫ ম্যাচে মাত্র ৭টিতে জিতেছিল তারা। আর ১-০ ব্যবধানের জয়ে এই জয়ে ১৬ ম্যাচে ৮ জয় মেসিদের। বাকি ৮ ম্যাচের ভেতর চারটিতে হার ও ড্র’তে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এসেছে রোনাল্ড কোম্যানের দল।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code