যেভাবে মেসিদের ফাঁদে ফেলেছে সৌদি আরব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: দ্রুতগতিতে শট ব্লক করার পাশাপাশি আর্জেন্টিনার আক্রমণভাগকে অফসাইডের ফাঁদে ফেলার ‘হাই লাইন ডিফেন্স’ কৌশল নেয় সৌদি আরব। এতে সফলও হয়েছে তারা। আর্জেন্টিনার ভয়ংকর আক্রমণভাগকে ১০ বার অফসাইডের ফাঁদে ফেলেছে সৌদি আরব। যার মধ্যে বাতিল হয়েছে তিনটি গোলও। সৌদি হাই-ডিফেন্সের চাতুরী বুঝে মুভগুলো সেকেন্ডের ভগ্নাংশ সময় দেরিতে করলেই অফসাইডে বাতিল হওয়া তিনটি গোলই পেতো আর্জেন্টিনা।

Manual5 Ad Code

মেসির পেনাল্টির পর পুনরায় সংগঠিত হতে হাফটাইমে পর্যন্ত অপেক্ষা করে সৌদি আরব। বিরতির পর আকস্মিক চড়াও হয়ে ৫ মিনিটের মাথায় দুটি গোল করে তারা। এ জন্য বিশেষ ধন্যবাদ পেতেই পারেন সালেহ আল সেহরি ও সালেম আল দাওসারি।

২-১ গোলে এগিয়ে যাওয়ার পরও সৌদি আরব তাদের হাই ডিফেন্সিভ লাইন কৌশল বদলায়নি। বরং খেলার শেষ পর্যন্ত একই কৌশলে ধরে রেখেছিল তারা।

Manual1 Ad Code

সৌদির এমন জয়ে বড় প্রশংসার দাবিদার দলটির ফরাসি কোচ হার্ভ রেনার্ড। ম্যাচের আগেও যিনি দৃঢ়প্রত্যয় নিয়ে বলেছিলেন, ‘আমরা পিকনিক করতে আসিনি। সৌদিদের তাদের দল নিয়ে গর্ব করাতেই এখানে এসেছ ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code