দুই নারী ক্রিকেটার করোনামুক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ স্বস্তির খবর, ওমিক্রন আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার এবং কোচ করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই তিন সদস্য সোমবার দুপুরে মুগদা হাসপাতাল ছাড়েন। হোটেল ও হাসপাতাল মিলিয়ে প্রায় ২০ দিনের কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরেছেন তারা। বুধবার রাতে কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয় তাদের।

Manual6 Ad Code

বিসিবির মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী বলেন, ‘গতকাল (রোববার) সন্ধ্যায় সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আজ (সোমবার) দুপুরের পর তারা হাসপাতাল ছাড়বেন। অনেক কষ্ট করেছেন তারা। দেশে ফিরে ২০ দিন বন্দি সময় কাটিয়েছেন।’ বিসিবি আক্রান্তদের নাম প্রকাশ করেনি। তবে নেগেটিভ হওয়ার পর অধিনায়ক নাহিদা আক্তার নিজে সুস্থ হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘২০ দিন কোয়ারেন্টিন শেষে আমি এখন মুক্ত। এখন বাড়ি ফিরব। এ সময় যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’ এদিকে এক সপ্তাহ পর মিরপুরে শুরু হবে মেয়েদের ক্যাম্প। জানুয়ারিতে মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব। এরপর মার্চে নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রুমানা আহমেদরা।

Manual1 Ad Code

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বের মাঝপথে বাতিল করা হয় করোনাভাইরাসের ওমিক্রন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায়। র‌্যাংকিংয়ে উপরে অবস্থানের কারণে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপে খেলা। পরদিন দেশের উদ্দেশে রওয়ানা দিয়ে ঘুরপথে গত ১ ডিসেম্বর দল পৌঁছে ঢাকায়। জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল হওয়ার পর দেশে ফিরে কোয়ারেন্টিনে চলে যায় নারী দল। দুই দফা নেগেটিভ হওয়ার পর তৃতীয় দফায় বিপত্তি বাধে। প্রথমে দুই নারী ক্রিকেটার, পরে আরও একজনের করোনা ধরা পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code