

লন্ডন অফিস: রুশ গুপ্তচরবাহী জাহাজ ‘ইয়ানতার’ জাহাজটি হুমকি হয়ে উঠলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য। বুধবার এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ব্রিটেনের রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) নিয়মিতভাবে জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকির নজরদারি করে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে রুশ জাহাজ ও সাবমেরিন পর্যবেক্ষণের এ ধরনের টহল আরও জোরদার করা হয়েছে। হিলি বলেন, আরএএফ পাইলটদের দিকে লেজার তাক করা ছিল চরম বিপজ্জনক এবং ইয়ানতার পরবর্তী পদক্ষেপের ওপর ভিত্তি করে ব্রিটেন প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইয়ানতার দিক পরিবর্তন করলে আমাদের সামরিক বিকল্প প্রস্তুত আছে।