রুশ নেতাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চায় জার্মানি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনে যুদ্ধের ঘটনায় রুশ নেতাদের বিচারের জন্য একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে জার্মানি। দ্য হেগ একাডেমি অফ ইন্টারন্যাশনাল ল-তে দেওয়া এক ভাষণে এমন আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual8 Ad Code

আনালেনা বেয়ারবক বলেন, এই আদালতের কার্যক্রম বিদেশ থেকে হওয়া উচিত। তবে তাদের রুশ নেতাদের বিষয়ে তদন্ত ও বিচারের সক্ষমতা থাকতে হবে।

অংশীদারদের নিয়ে এমন একটি ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান বেয়ারবক।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code