হুথিদের হামলা বন্ধে গাজা যুদ্ধের অবসান করুন: কাতার

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সামরিক আক্রমণে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের
হামলা বন্ধ হবে না। এসব হামলা বন্ধ হবে গাজায় যুদ্ধের অবসান হলে। মঙ্গলবার (১৬
জানুয়ারি) দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ
বিন আব্দুলরহমান আল-থানি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ
খবর জানিয়েছে।

Manual8 Ad Code

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে সর্বত্র উত্তেজনা বৃদ্ধির রসদ হিসেবে উল্লেখ
করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কাতার মনে করে গাজায় সংঘাতের
অবসান হলে অন্যান্য ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি থামবে।

শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, আমাদের মূল সমস্যা সমাধান
করতে হবে। সব উত্তেজনা নিরসনের মূল হলো গাজা। আমরা যদি প্রকৃত সমস্যা
সমাধান না করে লক্ষণগুলোতে মনোযোগ দেই তাহলে সমাধান হবে অস্থায়ী।

ইসরায়েলে হামাস যোদ্ধাদের ৭ অক্টোবরের হামলার পর গাজায় ইসরায়েলি সেনাবাহিনী
পাল্টা হামলা চালায়। এরপর ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো লেবানন, সিরিয়া, ইরাক ও
ইয়েমেনে হামলা চালাচ্ছে।

Manual3 Ad Code

ইয়েমেনের হুথিরা নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে
আসছে। এই সমুদ্র পথে বিশ্বের প্রায় ১২ শতাংশ জাহাজ চলাচল করে। হুথিদের দাবি,
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code