রুশ মালিকানাধীন ৩টি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিলো জার্মানি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:রাশিয়ার মালিকানাধীন তিনটি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিয়েছে জার্মানি। শুক্রবার জার্মান কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী বছর রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি কার্যকর করার আগে এই পদক্ষেপ নিলো জার্মান সরকার। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে। জার্মান অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ তেল জায়ান্ট রজনেফট-এর দুটি সহায়ক প্রতিষ্ঠান–রজনেফট ডয়চেল্যান্ড জিএমবিএইচ ও আরএন রিফাইনিং অ্যান্ড মার্কেটিং জিএমবিএইচকে জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সি নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code