রোজা আবেগগিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

এই মুহূর্তে শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় বোধহয় তাহসান-রোজার বিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে আলোচনার অন্ত নেই।

Manual7 Ad Code

তাহসান বিয়ে নিয়ে মুখ খুললেও চুপ ছিলেন তার স্ত্রী উম্মে হাবিবা রোজা। অবশেষে ইনস্টাগ্রামে বেশ কিছু বিয়ের ছবি আপলোড দিয়ে আলোচনা আরও খানিকটা উসকে দিলেন তাহসান-পত্নী।

ইনস্টাতে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করে রোজা লিখেছেন, অবশেষে আমি একজন চমৎকার মানুষকে খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে এসব দেওয়ার প্রতিজ্ঞা করেছি এবং সারা জীবনের জন্য ঘর দিয়েছি।

Manual3 Ad Code

উল্লেখ্য, ৪ তারিখ সকাল থেকেই এই দম্পতির গায়ে হলুদের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসময় বিয়ের ব্যাপারটি এড়িয়ে যান তাহসান। তবে ওই দিন (শনিবার) সন্ধ্যায় নিজেই বিয়ের ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

Manual3 Ad Code

জানা যায়, শনিবার (৪ ডিসেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অবশ্য রোজা এ বিষয়ে তখন পর্যন্ত চুপ ছিলেন। তবে রবিবার (৫ ডিসেম্বর) তিনি ইনস্টাতে বিয়ের সুন্দর কিছু ছবি পোস্ট করেছেন।

উল্লেখ্য, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code