রোজা রাখতে পারবেন ডায়াবেটিসের রোগীরাও

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ধর্ম ডেস্ক: ডায়াবেটিসের রোগীরাও কিছু কিছু নিয়ম মেনে রোজা রাখতে পারবেন। এরজন্য প্রয়োজন পূর্বপ্রস্তুতি। পাশাপাশি ডায়াবেটিক রোগীদের রমজান শুরুর কমপক্ষে ২ থেকে ৩ মাস আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে লাইফ স্টাইল রুটিন ঠিক করতে হবে। 

 

Manual3 Ad Code

ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসিইডিবি) পক্ষ থেকে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।

Manual4 Ad Code

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোজা ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম একটি। রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য অবশ্যই করণীয়। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শতকরা প্রায় ৮০ জন ডায়াবেটিক রোগী রোজা রেখে থাকেন। এক পরিসংখ্যানে দেখা গেছে, সারাবিশ্বের প্রায় ৫০ মিলিয়ন ডায়াবেটিক রোগী রোজা রাখেন। কিন্তু ডায়াবেটিক রোগীদের মধ্যে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন, তারা কিছু জটিলতার সম্মুখীন হন। বিশেষ করে, রক্তে সুগারের স্বল্পতা (হাইপোগ্লাইসেমিয়া), রক্তে সুগারের আধিক্য (হাইপারগ্লাইসিমিয়া), ডায়াবেটিস কিটোএসিডোসিস এবং পানি শূন্যতা বা ডিহাইড্রেশনে ভোগেন।

 

সংবাদ সম্মেলনে এসিইডিবির বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারবেন। যাদের সামর্থ্য আছে তাদের ডায়াবেটিস এমন কোনো বাধা নয়। প্রয়োজন পূর্বপ্রস্তুতি। ডায়াবেটিক রোগীদের রমজানের কমপক্ষে ২ থেকে ৩ মাস আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে, রমজানের পূর্বপ্রস্তুতি নিয়ে যারা রোজা রাখেন তাদের হাইপোগ্লাইসেমিয়াসহ অন্য জটিলতা রমজানের পূর্বের চেয়েও অনেক কম হয়। রোজা স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

তারা আরও বলেন, নিরাপদে ডায়াবেটিক রোগীর রোজা পালনের ব্যাপারে দীর্ঘদিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্ট সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। রমজানের আগে এই হাসপাতালের এন্ডোক্রিনোলজিস্টরা সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। বাংলাদেশের এন্ডোক্রিনোলজিস্টদের সংগঠন ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ২০২৩ সালের অক্টোবরে গুরুত্বপূর্ণ বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য রজব মাসকে ‘ডায়াবেটিস ও রমজান সচেতনতা’ মাস হিসেবে ঘোষণা করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code