রোটারি ফাউন্ডেশনের কতৃক খাদ্য সামগ্রী বিতরণঃ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সাবিত সামুন: রোটারি ফাউন্ডেশনের ২৫০০০ ডলার অর্থায়নে রোটারি ডিষ্ট্রিক্ট-৩২৮২ এর সহযোগিতায় সিলেটে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে আজ। রোটারি ডিষ্ট্রিক্ট গর্ভনর এম আতাউর রহমান পীর ১০জুন বুধবার দুপুরে সিলেটের শাহী ঈদগাহে সিলেটের বিভিন্ন ক্লাবের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর এক্সিকিউটিভ সেক্রেটারি মোঃ সেলিম খান, ট্রেজারার মোঃ মিজানুর রহমান, জোনাল সেক্রেটারি প্রফেসার সাব্বির আহমদ, এসিসট্যান্ট গর্ভনর কামাল উদ্দিন ভূইয়া, রোটারিয়ান ইকবাল হোসেন, রোটাঃ রানা মোঃ লুৎফুর রহমান পীর, রোটারি ক্লাব অব সিলেট সিটি’র ভাইস প্রেসিডেন্ট রোটাঃ শফিক আহমদ শফি প্রমুুখ।

Manual2 Ad Code

উল্লেখ্য, রোটারী ফাউন্ডেশন এর ডিআর-১১৭নং গ্রান্টের মাধ্যমে ৩ হাজার অসহায় মানুষের মধ্যে উক্ত খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহত্তর সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এর বিভিন্ন রোটারি ক্লাবের মাধ্যমে ৩হাজার পরিবারে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারে গড়ে ৪ জন মানুষ থাকলে মোট ১২০০০ মানুষ উপকৃত হবে। অনুষ্ঠানে রোটারি গর্ভনর এম আতাউর রহমান পীর, রোটারী ফাউন্ডেশনসহ যে সমস্ত ক্লাব খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আজ 10. June. 2020 Wednesday যে সকল ক্লাবকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে সেগুলো হলো -১,সিলেট সেন্টাল ২,সিলেট কসমোপলিটান ৩,সিলেট হিলটাউন ৪,সিলেট মেট্রোপলিটন ৫, সিলেট গার্ডেন সিটি ৬,সিলেট এলিগেন্স ৭,সিলেট গ্রীন ৮, সিলেট সিটি ৯, সিলেট ওরেন্জ সিটি ১০,জালালাবাদ সিলেট।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code