শাহরুখের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

কিং খান শাহরুখের কাছে ক্ষমা চাইলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

Manual6 Ad Code

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’-এর সঞ্চালনাকালে শাহরুখের কাছে ক্ষমা চান অমিতাভ বচ্চন।

Manual1 Ad Code

তবে বিষয়টি মোটেই গম্ভীর কিছু নয়।  অপর্ণা ভয়াস নামে অনুষ্ঠানের প্রতিযোগীর মন রক্ষার্থে মজার ছলে শাহরুখের কাছে ক্ষমা চান অমিতাভ।

Manual6 Ad Code

ছোটবেলা থেকেই অপর্না ভয়াস শাহরুখের পাড়ভক্ত।  তাই শাহরুখকে কেউ বকলে ভালো লাগে না তার।

অনুষ্ঠানে অপর্না অমিতাভকে জানান, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহাব্বাতে’  আর  পরের বছরের ছবি ‘কাভি খুশি কাভি গম’ এ শাহরুখকে আচ্ছা করে বকেছেন অমিতাভ বচ্চন।  প্রথমটিতে শিক্ষক হিসেবে আর পরের ছবিতে ‘বাবা’ হিসেবে শাহরুখকে শাসন করেছিলেন অমিতাভ।
এসব মোটেও ভালো লাগেনি শাহরুখের অন্ধভক্ত অপর্ণা ভয়াসের।

Manual6 Ad Code

প্রতিযোগীর মুখে এ কথা শোনার পর পরই মজার ছলে শাহরুখ খানের কাছে ক্ষমা চান।  এ সময় প্রতিযোগীও মজা করে বলেন, এবার তিনি শান্তিতে ঘুমাতে পারবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code