যুক্তরাষ্ট্রে করোনার গুরুতর পরিণতির ব্যাপারে সিনেটকে সতর্ক করলেন ফাউসি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের গুরুতর পরিণতি সম্পর্কে মার্কিন সিনেটকে সতর্ক করেছেন দেশটির শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার তিনি বলেছেন, বিদ্যমান মহামারির মধ্যেই অর্থনীতি সচল করে দেওয়া হলে ভাইরাসটি সারা দেশে ছড়িয়ে পড়বে।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্থনি ফাউচি। সিনেটকে তিনি বলেছেন, পুনরায় অর্থনীতি সচল করে দিতে ফেডারেল সরকারের নির্দেশনা অনুসরণ করা না হলে ভাইরাসটির প্রাদুর্ভাব কিছুটা কম হবে। যুক্তরাষ্ট্রে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা ৮০ হাজারেরও বেশি বলে আশঙ্কা প্রকাশ করেন এই বিশেষজ্ঞ।
ড. অ্যান্থনি ফাউচি-র মন্তব্য দৃশ্যত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। অর্থনীতি বাঁচাতে করোনাকেন্দ্রিক বিধিনিষেধগুলো তুলে দেওয়ার পক্ষপাতী ট্রাম্প।
ভিডিও কলের মাধ্যমে সিনেটের রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটির সঙ্গে কথা বলেন ১৪ দিনের সতর্কতামূলক কোয়ারেন্টিনে থাকা অ্যান্থনি ফাউচি।
অর্থনীতি ফের সচলের হোয়াইট হাউসের পরিকল্পনা নিয়েও কথা বলেন শীর্ষস্থানীয় এ স্বাস্থ্য বিশেষজ্ঞ। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ১৪ দিনের তিনটি ধাপ অতিক্রমের পর রাজ্যগুলোকে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হবে।
ইতোমধ্যেই কিছু রাজ্য তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে শুরু করেছে। তবে সেসব রাজ্যে সংক্রমণ কমছে না; বরং বেড়েই চলেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code