রোমে পাসপোর্ট সংশোধনের দাবিতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: রোমে পাসপোর্ট সংশোধনের দাবিতে আবার মানববন্ধন করেছে দেশটিতে বসবাসরত বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ থেকে আনা জন্মসনদে উল্লেখ করা বয়স দিয়ে নতুন পাসপোর্ট দেওয়ার দাবিতে এ মানববন্ধন করেন তারা।দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন করা হয়।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা তাদের পুরোনো পাসপোর্টের বয়স সংশোধনের জন্য দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান।
এদের মধ্যে বেশিরভাগ প্রবাসী গত কয়েক বছরে বিভিন্ন দেশ থেকে পালিয়ে অবৈধপথে ইতালিতে প্রবেশ করেন। পরে বিভিন্ন কারণে বয়স কমিয়ে বৈধতার আবেদন করেন তারা। তবে বর্তমানে বৈধভাবে থাকার অনুমতি পেলেও বাংলাদেশি পাসপোর্টের অভাবে বৈধ হতে পারছেন না তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code