রোমে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের “রেমিট্যান্স পুরস্কার” প্রদান বাংলাদেশ দূতাবাসের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক, নিউেইয়র্ক :  “আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০” উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি একজন মহিলাসহ ৫ জন প্রবাসী বাংলাদেশীকে এবং ০১ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে “রেমিট্যান্স পুরস্কার” প্রদান করেছে। ৮ জানুয়ারি শুক্রবার বিকাল ৫ টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাঁদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালিতে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এ পুরস্কার বিতরণ করেন।

Manual2 Ad Code

Manual2 Ad Code

দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভূক্ত ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।  আলোচনা সভার শুরুতে দূতাবাসের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মোঃ এরফানুল হক প্রবাসীদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধকরণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহের উপর একটি প্রতিবেদন পেশ করেন। রেমিট্যান্স পুরস্কার অর্জনকারী ব্যক্তিগণও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

Manual8 Ad Code

রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তাঁর বক্তব্যে পুরস্কার প্রাপ্তদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং সেই সাথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখারজন্য প্রবাসী সকল বাংলাদেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বর্তমান সরকারকে “প্রবাসী-বান্ধব সরকার” উল্লেখ করে ‘মুজিব বর্ষের’ স্লোগানকে (মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান) সামনে রেখে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। রাষ্ট্রদূত করোনা ভাইরাস মহামারীর সময় বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরত আনা এবং চাকুরি হারানো ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে বাংলাদেশ সরকারের আর্থিক সাহায্য প্রদানের বিষয়টিও উল্লেখ করেন।প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত আরো বলেন, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধান  এবং অন্যান্য সেবার মান বৃদ্ধি করার জন্য দূতাবাস  আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

২০২০ সালের “রেমিট্যান্স পুরস্কার” প্রাপ্তরা হলেন: ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ, মোঃ সফিউল্লাহ, কামরুল হাসান এবং ব্যক্তি ক্যাটাগরি  (মহিলা) মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বাংলা এসআরএল (Bangla SRL) ।

বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস রোম “রেমিট্যান্স পুরস্কার” চালু করে।  উল্লেখ্য যে, আন্তর্জাতিক অভিবাসী দিবসে (১৮ ডিসেম্বর) অনিবার্যকারণবশতঃ অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মহামারীর ভয়াবহতার প্রেক্ষিতে ইতালি সরকার কর্তৃক আরোপিত কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানশেষে সবাইকে আপ্যায়িত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code