রোল করা যায় এমন ফোন প্রদর্শন করলো মটোরোলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: ভাঁজযোগ্য ফোনের যুগের পরে এখন যেনো ফোনকে রোল করার যুগ। এমনই ফোন প্রদর্শন করলো মটোরোলা। গত বছর যদিও অপ্পো, টিসিএল এবং এলজি এমন ফোনের ধারণা দিয়েছে। সম্প্রতি লেনোভো এমন একটি ল্যাপটপের মডেল প্রদর্শন করেছে। সবশেষে মটোরোলা এমন একটি ফোনের মডেল উন্মোচন করেছে যেটি ব্যবহারিক ক্ষেত্রে আরও বেশি কার্যকর।
ভার্জের সূত্র অনুযায়ী, ফোনটির প্রথমে উচ্চতা থাকবে চার ইঞ্চি। কিন্তু এর বাটনে ক্লিক করলে এর ওএলইডি প্যানেলটি বড় হয়ে ৬.৫ ইঞ্চি আকার ধারণ করবে। আরেকটি ক্লিক করলে এটি আবারও আগের আকৃতিতে চলে আসবে। যেকোনও আকৃতিতে থাকা অবস্থাতেই ফোনটি ব্যবহার করা যাবে। স্ক্রিনের কনটেন্টগুলোও আকৃতির অনুপাতে ছোট-বড় হয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code