র-এর নতুন প্রধান রবি সিনহা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রবি সিনহা। আগামী দুই বছর এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।

Manual6 Ad Code

মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ-সংক্রান্ত কমিটি পরবর্তী ‘র’ প্রধান হিসেবে রবি সিনহাকে মনোনীত করে।‘র’-এর বর্তমান প্রধান সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন রবি সিনহা। আগামী ৩০ জুন অবসরে যাচ্ছেন সামন্ত। এরপরই দায়িত্ব বুঝে নেবেন ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি। বর্তমানে তিনি ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব পদে কর্মরত। গত দুই দশক ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত রবি অতীতে ‘র’-এর অপারেশনাল উইংয়ের প্রধান ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code