লকডাউনে কর্মহীন দুঃস্হ মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে চলমান লোক ডাউন পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে সিলেট মেট্রোপলিটন পলিটন(এসএমপি)’র আওতাধীন জালালাবাদ থানা পুলিশ।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহমদ এর নেতৃত্বে ও এসএমপি’র কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম এর নির্দেশনায় বেসরকারিভাবে জালালাবাদ থানা এলাকায় গত ৫ এপ্রিল থেকে এ কার্যক্রম অব্যাহত আছে বলে জানান ওসি অকিল উদ্দিন।


তিনি বলেন সম্পুর্ন মানবিক বিবেচনায় আমি আমার সহকর্মী ও বন্ধু বান্ধবদের সহায়তায় আমার কর্মস্থল জালালাবাদ থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের হাতে সাধ্যমত কিছু খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি।এ ক্ষেত্রে দেশ বিদেশে অবস্থানরত তাঁর অনেক বন্ধু বান্ধব ও সহকর্মীরা নানাভাবে সহযোগিতা করায় এটা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

Manual3 Ad Code


অনুসন্ধানে জানাযায় জালালাবাদ থানা এলাকায় অবস্থানরত চরম অসহায় মানুষজনের খোজ নিয়ে এবং এ পর্যায়ে যারা আছেন তাদের কোন সন্ধান পেলে খাদ্য সামগ্রীর পেকেট পুলিশ নিজেরাই পৌঁছে দিচ্ছে তাদের বাসা বাড়িতে। পুলিশের এমন মামবিক আচরনে সন্তুষ্ট সুফলভোগীরা।তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহমদ সহ এ কার্যক্রমে সম্পৃক্ত সকলের প্রতি।
জালালাবাদ থানা সুত্রে জানাযায় ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক ব্যাক্তি ও পরিবারকে চাল,ডাল,তৈল,পেয়াজ,লবন,সাবান সম্বলিত খাদ্য সামগ্রীর পেকেট এবং এর বাহিরে প্রায়ই রান্না করা খাবাবারের পেকেট ও বিতরন করছেন তারা। অনেকে থানায় ফোনকরে খাদ্যের ব্যাপারে তাদের কোন সহায়তা চাইলে সেটা নিজ দায়িত্বে প্রত্যাশি ব্যাক্তি কিংবা তঁর পরিবারের হাতে পৌছে দিচ্ছে পুলিশ।

Manual2 Ad Code

পুলিশ জনায় জালালাবাদ থানা এলাকার বাদাঘাট বাজারে নদীর তীরবর্তী এলাকায় প্রায় দুইমাস যাবৎ একদল যাযাবর অবস্থান করছে। এদের প্রতি নজরদারির পাশাপাশি প্রায় ৩০টি যাযাবর এ পরিবার গুলুকে জালালাবাদ থানা পুলিশ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। মানবিক এ সহায়তা কার্যক্রম সকলের সহযোগিতায় অব্যাহত রাখার প্রত্যাশার কথাও জানান ওসি অকিল উদ্দিন আহমদ। বর্তমান পরিস্থিতিতে সরকারি সহায়তার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদেরকে সহায়তা করার জন্য সমাজের বিত্তবানদেরকে ও এগিয়ে আসার আহবান জানান পুলিশের এ কর্মকর্তা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code