লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের আত্মঘাতী ড্রোন ‘অরাশ’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ পারস্য উপসাগরে চলা সামরিক মহড়ায় আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। ‘অরাশ’ নামের আত্মঘাতী ড্রোনটি সোমবার পরীক্ষা চালানো হয়।

Manual8 Ad Code

মহড়ার মুখপাত্রের দায়িত্বে থাকা রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি ড্রোনটির সফল পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইরনার।

তিনি বলেন, ড্রোনটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সমর্থ হয়েছে। হামলার পর অরাশ নামের এই ডোনটি প্রয়োজনে নিজেকে ধ্বংস করে দিতে সক্ষম।

Manual8 Ad Code

সোমবারের মহড়ায় অরাশের সফল পরীক্ষা ছাড়াও ক্ষেপণাস্ত্র, কামান, হেলিকপ্টার, ড্রোন ও রকেট ব্যবহার করে শত্রুর অবস্থান দখলের অনুশীলন চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে যৌথ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা এতে অংশ নিয়েছেন।

বিশেষ এ মহড়ার নাম দেওয়া হয়েছে জুলফিকার-১৪০০।

Manual8 Ad Code

এ মহড়ায় নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরসাদ-এর সাহায্যে আকাশে কল্পিত শত্রুর ওপর ব্যাপক হামলা চালায় এবং মেরসাদ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code