লটারি জিতে বিক্রেতাকে পুরস্কারের অর্ধেক দিলেন বৃদ্ধা!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদি লটারির প্রথম পুরস্কার জেতেন তা হলে বিক্রেতাকে সেই টাকার অর্ধেক দিয়ে দেবেন।

প্রথম পুরস্কার না জিতলেও যে পরিমাণ টাকা লটারি থেকে পেয়েছেন তার অর্ধেক দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন যুক্তরাষ্ট্রের ৮৬ বছরের বৃদ্ধা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

Manual2 Ad Code

গত সপ্তাহে স্থানীয় এক লটারির দোকান থেকে টিকিট কেটেছিলেন মারিয়ন ফরেস্ট নামে ওই বৃদ্ধা।

Manual5 Ad Code

লটারিতে প্রথম পুরস্কারের অর্থমূল্য ছিল পাঁচ লাখ মার্কিন ডলার (প্রায় পৌনে চার কোটি টাকা)। টিকিট কাটার পর মারিয়ন বিক্রেতাকে বলেছিলেন, যদি আমি এই টাকা জিতি, তা হলে তোমাকে অর্ধেক দেব।

দোকানে হাজারো গ্রাহক আসছেন, যাচ্ছেন। ফলে ওই বৃদ্ধার কথা ভুলেও গিয়েছিলেন বিক্রেতা। কিন্তু হঠাৎই একদিন ওই দোকানে ফিরে এলেন মারিয়ন। হাতে একটা খাম এবং দুটি বেলুন। নিজের পরিচয়ও দিলেন। এর পরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না টিকিট বিক্রেতা।

Manual4 Ad Code

সাদা খামটি তার দিকে বাড়িয়ে দিয়ে বৃদ্ধা বললেন, এটি তোমার। বলেছিলাম লটারি জিতলে তার অর্ধেক টাকা তোমাকে দেব। এটিই তোমার পুরস্কার।

ঘটনাচক্রে মারিয়ন কিন্তু প্রথম পুরস্কার পাননি। তিনি মাত্র ৩০০ ডলার (প্রায় ২৩ হাজার টাকা) জিতেছিলেন। অর্থমূল্য যাই হোক না কেন, প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেননি মারিয়ন। কথা রেখেছেন।

Manual7 Ad Code

বৃদ্ধার সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। তার এই উদারতা এবং প্রতিশ্রুতিকে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code