লন্ডনের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেছেন এক ব্রিটিশ যুবক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস :
লন্ডনের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেছেন এক ব্রিটিশ যুবক। তার ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ বৈজ্ঞানিক নানা তথ্য-উপাত্ত বলেও জানিয়েছেন তিনি নিজেই।
শনিবার (৮ এপ্রিলে ২০২৩) আলজাজিরা মুবাশির জানায়, এরই মধ্যে জেনসেন নামের ওই যুবকের আনুষ্ঠানিক ইসলামে প্রবেশের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়- লন্ডনের লুবিশাম ইসলামিক সেন্টারের ইমাম শায়খ শাকিল বেজের কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন ওই যুবক। আরবি ও ইংরেজি দুই ভাষায়ই তাকে কালেমা পাঠ করান ইমাম শায়খ শাকিল বেজ। এ সময় যুবকের চেহারা হাস্যোজ্জ্বল ছিল।

এ সময় মসজিদের ইমাম যুবক জেনসেনকে জিজ্ঞেস করেন যে- তাকে কোন জিনিস ইসলামের দিকে আকৃষ্ট করেছে। তখন যুবকটি জবাব দেন, বৈজ্ঞানিক নানা তথ্য-উপাত্ত তার নতুন ধর্ম বেছে নেয়ার কারণ ছিল।

Manual5 Ad Code

ইসলামে প্রবেশ করায় যুবকটিকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনের লুবিশাম ইসলামিক সেন্টার। ভিডিওটি নিজেদের টুইটার একাউন্টে শেয়ার করে তারা লিখেছে- বৈজ্ঞানিক তথ্য তাকে ইসলামের কাছাকাছি নিয়ে এসেছে। ভাই জেনসেন লুইশাম ইসলামিক সেন্টারে কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন। ছবি : সংগৃহীত

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code