লন্ডনে আপাসেনের উদ্যোগে লার্নিং ডিজএবিলিটি ডে পালিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

লন্ডনে চ্যারিটি সংস্থা আপাসেনের উদ্যোগে সংস্থাটির প্রধান কার্যালয়ে লার্নিং ডিজএবিলিটি এওয়ারনেস ডে পালিত হয়েছে ।

Manual5 Ad Code

২৩ জুন, ২০২২, বৃহষ্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় বারার ডিজএবিলিটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সংগঠনগুলোকে সাথে নিয়ে আপাসেন এই অনুষ্ঠানের আয়োজন করে।

Manual2 Ad Code

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনযাপনকে আনন্দময়, সক্রিয় ও অর্থবহ করে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী কার্যক্রম পরিচালনা করছে আপাসেন ডে সেন্টার। এ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আপাসেন শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, ডে কেয়ার অপরচুনিটি জোনের প্রধান হাবিবুর রহমান কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আপাসেন ও আপাসেন ইন্টারন্যাশনাল এর প্রধান মাহমুদ হাসান এমবিই বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণে আপাসেন তার গৃহীত কার্যক্রমগুলো অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code