লন্ডনে আসলাম উদ্দিনের মৃত্যুতে কাউন্সিল অফ মস্কের শোক প্রকাশ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

 

লন্ডন অফিস :
কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার মোহাম্মদ আসলাম উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, সেক্রেটারি হিরা ইসলাম ও ট্রেজারার মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

Manual4 Ad Code

নেতৃবৃন্দরা উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসমতপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহান আল্লাহ পাক যেন তাহার সকল গুনাহখাতা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরিবার পরিজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন ।

উল্লেখ্য গত এক বছর যাবত মোটর নিউরন ডিজিজ (MNDs) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯.১৫ মিনিটে তিনি পূর্ব লন্ডনের বো এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েলে লন্ডনের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
লন্ডনে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মোহাম্মদ আসলাম উদ্দিন।

Manual1 Ad Code

তিনি লন্ডনে ইসলামের প্রচার—প্রসার এবং অমুসলিমদের কাছে ইসলামের মহানবানী পৌছে দিতে অসামান্য অবদান রেখে গেছেন।

Manual6 Ad Code

তিনি টাওয়ার হেমলেটস কাউন্সিল এলাকায় ৫৯টি মসজিদ ও ইসলামিক প্রতিস্টানের প্রতিনিধিদের সংগঠন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর একজন সক্রিয় কো অর্ডিনেটারের দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

তাহার দ্বারা অনেক মসজিদ মাদ্রাসার মানুষ উপকৃত হয়েছেন।
তিনি মসজিদ কমিটির সদস্য ও ইমামদের নিয়ে বিভিন্ন প্রকার শিক্ষনীয় ট্রেনিং ও অন্যান্য কাজে এগিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

সমাজ সেবায়ও তার অসংখ্য ভূমিকা রয়েছে। দেশ বিদেশে তার অগণিত ভক্ত রয়েছে। তিনি ছিলেন একজন নিরহংকারী এবং অত্যন্ত বিনয়ী ও সাদাসিদে মানুষ।

তার ইন্তিকালে জাতি একজন ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ, সমাজসেবক ও কুরআনের খাদেমকে হারিয়েছে । যা পূরণ হবার নয়। আল্লাহ তাআলা তার সকল কর্মের যথাযথ প্রতিদান দান করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code