সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডন’র নতুন কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন থেকে :

Manual6 Ad Code

যুক্তরাজ্যের লন্ডন শহরে বসবাসরত ইতিহাস ও ঐতিহ্যের লালিত জনপদ সৈয়দপুর গ্রামের প্রথম যুব সংগঠন সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডন।

১১ অক্টোবর ২০২১ সোমবার পূর্বলন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের তৃতীয় মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। কমিটি গঠনের লক্ষে আয়োজিত সাধারণ সভার ১ম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোঃ মোস্তাকুজ্জামান খোকন।

সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ সাজিদুর রহমানের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যুগ্ন-সম্পাদক সৈয়দ শুয়েব আহমদ।

উৎসাহমূখোর পরিবেশে সংগঠনের বিগত মেয়াদের কার্যক্রম তুলে ধরে বার্ষিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার শেখ রেজওয়ানুর রহমান।

সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম শুভাকাঙ্ক্ষী ব্রিটিশ বাংলা এডোকেশন ট্রাস্টের সাবেক সাধারন সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ, কমিউনিটি এক্টিভিস্ট যুবনেতা মো: তারিফ আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আহমদ শরীফ আসকির ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সাদেক আহমদ।

১ম পর্বের সমাপ্তিলগ্নে ২০১৮-২০২০ কার্যকরী কমিটির বার্ষিক রিপোর্টের মোড়ক উম্মোচন করেন উপস্থিত নেতৃবৃন্দ। সাথে সাথে করতালির মাধ্যমে ধন্যবাদ জানানো হয় সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও ট্রেজারার সহ সকল কার্যনির্বাহী সদস্যবৃন্দকে।

Manual6 Ad Code

মল্লিক শাকুর ওয়াদুদের সভাপতিত্বে শুরু হয় সাধারণ সভার ২য় পর্ব। ২য় পর্বে উম্মোক্ত আলোচনায় অংগ্রহণ করেন সংগঠনের শুভাকাঙ্ক্ষীসহ সকল সম্মানিত সদস্যবৃন্দ। অনেক আলোচনা পর্যালোচনার পর সকলের সর্বসম্মতিক্রমে নতুন মেয়াদের কমিটি নির্বাচনের জন্য উপস্থিত তিন শুভাকাঙ্ক্ষী (মল্লিক শাকুর ওয়াদুদ, মোঃ তারিফ আহমদ, সৈয়দ আহমদ শরীফ আসকির, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি (সৈয়দ সাদেক আহমদ এবং সদ্য বিদায়ী সভাপতি মোঃ মোস্তাকুজ্জামান খোকন, সাধারন সম্পাদক (মোঃ সাজিদুর রহমান ও ট্রেজারার শেখ রেজওয়ানুর রহমানসহ মোট সাতজনকে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত সাত গুণিজন নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ-আলোচনার পর উপস্থিত সকলের সামনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।

Manual3 Ad Code

নবনির্বাচিত কমিটির -সভাপতি-সৈয়দ তারেক আহমদ, সাধারন সম্পাদক- মোঃ সুহেল আহমদ এবং ট্রেজারার- সৈয়দ মামুন আহমদ। নতুন কমিটি আগামী দুই বৎসর (২০২১-২০২৩) বর্ষের জন্য দায়িত্বপ্রাপ্ত হন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code