বন্যা: মধ্য ইউরোপে মোকাবিলার প্রস্তুতি

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস:

মধ্য ইউরোপে আসন্ন ভয়াবহ বন্যার আশঙ্কায় প্রস্তুতি শুরু হয়েছে। অস্ট্রিয়ায় বালুর বস্তা প্রস্তুত করা হচ্ছে, চেক প্রজাতন্ত্রে জলাধার খালি করা হয়েছে, আর পোল্যান্ডে ফ্লাশ বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ‘আতঙ্কের কোনও কারণ নেই’। দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ার পর ওরক্লায় একটি ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অস্ট্রিয়ায় ইতোমধ্যে প্রবল বৃষ্টিপাত ও পর্বতাঞ্চলে তুষারপাতের কারণে ভ্রমণ বিঘ্নিত হয়েছে। দেশটির চ্যান্সেলর কার্ল নেহামার জানিয়েছেন, প্রয়োজন হলে সেনাবাহিনী এক হাজার সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে সরকার।

Manual7 Ad Code

২০০২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের মানুষের মনে গেঁথে আছে। প্রাগের ঐতিহাসিক মালা স্ত্রানা অঞ্চলের চের্তোভকা খাল সুরক্ষার জন্য ভারী স্টিলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

জলাধারগুলো খালি করে রাখা হচ্ছে যাতে ১৯৯৭ ও ২০০২ সালের মতো বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

Manual2 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code