রেডব্রিজের নিউবাড়ি পার্ক এলাকায় বাঙালি পরিবারের ঘরে চুরি, ২৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে দুর্বৃত্তরা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস :
যুক্তরাজ্যের লন্ডন রেডব্রিজ কাউন্সিলের নিউবাড়ি পার্ক এলাকায় বাংলাদেশি একটি পরিবারের ঘরের জানালা ভেঙ্গে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড়  ও অনেক মূল্যবান জিনিস চুরি করেছে দুর্বৃত্তরা। এরকম চুরির ঘটনা এখন লন্ডনের অনেক জায়গায় প্রায়ই শোনা যায়।

লন্ডনের ইলফোর্ডের ফ্রেন্ডস কাফে সুইটসের কর্ণধার,
গৃহকর্তা হানিফ মোহাম্মদ মুকুল জানান, তিনি পরিবার নিয়ে অন্যতম বাঙালিপাড়া ইলফোর্ডের  নিউবাড়ি পার্ক এলাকায় প্রায় দেড় দশক যাবৎ বসবাস করছেন।
গত ১৩ জানুয়ারি ঘটনার দিন বিকেলে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। ৩/৪ ঘন্টা পর ফিরে এসে দরজা খোলার চেষ্টা করলেও খুলতে না পেরে ঘরের পেছনে গিয়ে দেখতে পান পিছনের জানালাটির নিচের অংশ অনেকটা ভাঙা। পরে ঘরে ঢুকে দেখতে পান সব কিছু এলোমেলো। বুঝতে পারেন ঘরে চুরি হয়েছে।

Manual1 Ad Code

গৃহকর্তা মুকুল বলছেন, লন্ডনে এরকম চুরি ইদানিং হচ্ছে,  তবে চোর তথা কেউ আগে থেকেই টার্গেট করে ঘটনা ঘটিয়েছে।খবর নিয়ে করেছে আমরা কখন ঘরে থাকি বা বাইরে যাই, এসব অবলোকন করে এ ঘটনাটি ঘটিয়েছে।

চুরি যাওয়ার ঘটনায় আশপাশের পরিবারের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Manual8 Ad Code

লন্ডনের কমিউনিটি এক্টিভিস্ট সাংবাদিক আহমেদ শামীম এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, এরকম চুরির ঘটনা লজ্জাজনক, দু:খজনক। একটি সভ্য দেশে ঘরের মধ্য এসে জানালা ভেঙ্গে চুরি, মানুষের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখিন। এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ , কাউন্সিল, পুলিশ প্রশাসন আরো সচেতন হওয়া উচিত। জনগণের ঘরবাড়ির নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জনগণ যাবে কোথায়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code