লন্ডনে ছাতক এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

লন্ডন ডেস্কঃ 

লন্ডনে ছাতক এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের লি ম্যাডিসন রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এডুকেশন ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়। গুরুত্বপুর্ণ পদগুলোতে কোন প্রতিদ্বন্ধি না থাকায় উপস্থিত সকলের সম্মতিতে নুরুল ইসলাম এমবিই’কে প্রেসিডেন্ট, আব্দুল কাদির’কে সেক্রেটারি ও আতিকুর রহমান সুয়েব’কে ট্রেজারার মনোনীত করে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করে দেওয়া হয়। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে রশিদ আহমেদ।

বিভিন্ন পদে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের ৪১টি পদ থাকলেও মোট ২১টি পদে একক মনোনয়ন জমা পড়ে। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার আলহাজ মোজাহিদ আলী, সহযোগী কমিশনার আশিকুর রহমান আশিক এবং আক্তার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

Manual1 Ad Code

নির্বাচনের ফল ঘোষণার পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের অন্যতম ট্রাস্টি মো. তাজ উদ্দীন।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ফজল উদ্দীন, সাধারণ সম্পাদক আরমান আলী, কোষাধ্যক্ষ মাস্টার মোশাহিদ আলী, বিশিষ্ট ব্যাবসায়ী কমিউনিটি নেতা রফিক হায়দার, ফ্রেন্ড অব ট্রাস্টি আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে। তারা নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে ছাতক এডুকেশন ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code