লন্ডনে সাংবাদিক মঞ্জুর সাথে সিলেট সিটি ক্লাবের মতবিনিময়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: লন্ডনে সাংবাদিক মঞ্জুর সাথে সিলেট সিটি ক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত । চ্যানেল এস-এর সিলেটের চীফ রিপোর্টার, সিলেটের জনপ্রিয় অনলাইন টিভি ভয়েস অব সিলেটের পরিচালক মইনুদ্দিন মঞ্জুর সাথে মতবিনিময় সভা করেছে সিলেট সিটি ক্লাব ইউকে।

Manual6 Ad Code

সম্প্রতি লন্ডন বাংলা প্রেস ক্লাবে সিলেট সিটি ক্লাব ইউকে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতি আবুবকর ফয়েজী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল বাছিত তপু ও শহীদুল ইসলাম মামুনের যৌথ পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবদুর রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি রহমত আলী, লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিলেট সিটি ক্লাবের পক্ষে সাবুলশামসুজ্জামান, জিয়ার আহমদ, জাকির হোসেন, আশরাফগাজী, সৈয়দ জাবেদ ইকবাল, সালেহ গজনবী, ইয়ামিনুর রহমান রুবেল, সালাউদ্দিন মামুন, জিয়াউল ইসলাম জিয়া, আবুল হোসেন ও সামুন আহমদ।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই সিলেট এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, সেক্ষেত্রে মইনুদ্দিন মঞ্জু’র উল্লেখযোগ্য অবদান আছে। সিলেটের যেকোনো সংকটে ও জনদুর্ভোগে তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, দেশের মানুষের সুখে দুঃখে ওজনসাধারণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তিনি সিলেট শহরের সাংবাদিকতা করলেও পুরো ইউকে জুড়ে কমিউনিটিতে পরিচিত। মূলত সিলেট থেকে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দের সফর বা প্রজেক্ট নিয়েস্টোরিগুলো মিডিয়াতে তুলে ধরেই তার এই পরিচিতি।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সেলিম হোসেইন, সাদিক হোসেন, রিজভী রহমান বাপ্পী, সাবেরচৌধুরী মহসিন, সুজাত আহমদ, মিজানুর রহমান মিজান, রুনু মিয়া, নাছিম আহমদ চৌধুরী,আহমদ সাদিক, মহান চৌধুরী, আমির খসরূ, আজমল হোসেন, সৈয়দ সুহেল আহমদ, জালাল মিনটু, মিকদাদ খাঁন, এনাম আহমদ ,জাহাঈীর হোসেন, জয়নাল জাকির, সুফি সুহেল আহমদ, মুনিম আহমদ, কিরণ চৌধুরী, ইস্তাব উদ্দিন আহমদ, কামরান আহমদ ও আদনান চৌধুরী ও সাজাদ আহমদ প্রমুখ।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code