লন্ডনে ১১ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উৎসব : ৫জনকে দেয়া হবে পদক

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code
মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :
Manual4 Ad Code

লন্ডনে ১১ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উৎসব, ৫জন বিশিষ্ট নাগরিককে দেয়া হবে গোলাপগঞ্জ পদক।
ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জ এলাকার যে সকল নাগরিকরা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বর্তমানে রেখে যাচ্ছেন তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ‘গোলাপগঞ্জ পদক’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন —গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নেতৃবন্দ।

আগামী ১১ সেপ্টেম্বর রবিবার দ্বিতীয় গোলাপগঞ্জ উৎসবে দেয়া হবে ‘গোলাপগঞ্জ পদক’।
দ্বিতীয় গোলাপগঞ্জ উৎসবকে সফল করার লক্ষ্যে উপজেলার ১১ ইউনিয়ন এবং পৌরসভার কমিউনিটি নেতৃবৃন্দ এবং অর্ধশতাধিক সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

Manual3 Ad Code

উল্লেখ্য গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ২০১৯ সালের ২৮ জুলাই ব্রিটেনে প্রথমবারের মত আয়োজন করে গোলাপগঞ্জ উৎসব।  ব্রিটেনপ্রবাসী গোলাপগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসী প্রজন্মের মধ্যে আস্থা ও নির্ভরতার সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৭ গঠিত হয় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে।
আগামী ১১ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উৎসবে সকলের সহযোগিতা কামনা করছেন ট্রাস্টের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code